আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : অন্যটি ওই এলাকার একটি স্কুলের কাছে পড়ে। এতে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে নি। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরাকি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে, মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছোঁড়া দুটি কাতিউশা রকেট লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে।
ইরাকে অবস্থিত মার্কিন স্বার্থে ওপর সাম্প্রতিক দিনগুলোতে হামলা বেড়ে গেছে। তারই অংশ হিসেবে গতকাল সর্বশেষ এ হামলা হলো। গত মাসেও বাগদাদের গ্রিনৃজোন এলাকায় দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা হয়। এছাড়া, গত ৮ জুলাই ওই এলাকায় আরো দুটি রকেট আঘাত হানে। এর দুদিন পর মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ ধরনের হামলা মোকাবেলার জন্য মার্কিন দূতাবাস এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।#
342/