আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে বলেছেন, ভিয়েনায় ৪+১ গ্রুপের সঙ্গে ইরানের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। সব পক্ষ এটা মেনে নিয়েছে যে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার আর বের হওয়া চলবে না। চারটি ক্ষেত্রে আলোচনা চলছে। কিছু ক্ষেত্রে মতপার্থক্য কমে এসেছে। পরমাণু সমঝোতা বাস্তবায়নের গ্যারান্টি নিয়ে কথা হচ্ছে। এ বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা সব পক্ষই স্বীকার করছে।
খাতিবজাদে বলেন, ইরান ভিয়েনায় আলোচনায় অংশ নিচ্ছে যাতে টেকসই ও আস্থাপূর্ণ একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। এ কারণে এ সংক্রান্ত গ্যারান্টি খুবই গুরুত্বপূর্ণ।
আমেরিকা ও ইরানে দুই দেশের নাগরিক আটক থাকা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, 'আমেরিকায় আটক ইরানি নাগরিকদের বিষয়ে ইরান প্রথম থেকে উদ্বেগ প্রকাশ করে এসেছে। এটি একটি মানবিক বিষয়। এ কারণে আমরা সরাসরি ও পরোক্ষভাবে উদ্বেগের কথা জানিয়েছি। এর আগে আমেরিকা এ সংক্রান্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে তাতে অটল থাকলে সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে।'
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইয়েমেনে যা ঘটছে তা মানবিক বিপর্যয়। ইরান সব সময় ইয়েমেনের জনগণের পাশে ছিল যাতে তাদের কষ্টের কথা বিশ্ববাসী শুনতে পায়। ইয়েমেনিদের নিজেদের মধ্যে আলোচনায় সহযোগিতার জন্য তেহরান সব সময় চেষ্টা করে এসেছে বলে জানান খাতিবজাদে।#
342/