আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে আমরা মনে করি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসন হয়েছে।” মাসিক দ্যা আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ এসব কথা বলেন। সৌদি প্রেস এজেন্সি এ খবর দিয়েছে।
বিন সালমান বলেন, “আমরা ইসরাইলের দিকে শত্রু হিসেবে তাকাই না বরং অনেক অভ্ন্নি স্বার্থের ক্ষেত্রে আমরা তাদেরকে সম্ভাব্য মিত্র হিসেবে দেখি যা নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। তবে এ পর্যায়ে যাওয়ার আগে আমাদেরকে কিছু ইস্যুর সমাধান করতে হবে।”
চলতি বছরের প্রথম দিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রতিনিয়ত গোপনে কাজ করছে তেল আবিব।#
342/