আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেছেন, সৌদি যুবরাজের সাম্প্রতিক মন্তব্যকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন আগ্রহ বলে বিবেচনা করছে তেহরান। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তাতে শুধু দুই দেশই লাভবান হবে না বরং বন্ধু দেশগুলোও উপকৃত হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান বলেন, “সৌদি যুবরাজের বক্তব্যকে আমরা স্বাগত জানাই।”
এর আগে গত বৃহস্পতিবার আটলান্টিক মাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মোহাম্মদ বিন সালমান বলেছেন, "ইরান হচ্ছে চিরদিনের জন্য আমাদের প্রতিবেশী দেশ। আমরা এই বিষয়টি পরিবর্তন করতে পারব নাআবার তারাও বিষয়টি পাল্টাতে পারবে না। ফলে একসঙ্গে কাজ করা এবং সহাবস্থানের পথ খোঁজা আমাদের দুই দেশের জন্যই কল্যাণকর।"
এ প্রসঙ্গে আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমাদের দুই দেশের মধ্যে কিছু কিছু বিষয়ে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকতে পারে কিন্তু দুই দেশের জাতীয় স্বার্থে সেগুলো ম্যানেজ করে নেয়াও জরুরি।
আব্দুল্লাহিয়ান আরো বলেন, সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও তেহরান বারবার সৌদি আরবকে সুসম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।#
342/