আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তির পর ওই শিক্ষার্থী মারা যায়। এ ঘটনায় ১৬ ও ১৮ বছর বয়সী দুই ছাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
শহরের পুলিশের মুখপাত্র পল পারিযেক জানান, ইস্ট হাই স্কুল ভবনের পাশেই এই গোলাগুলির ঘটনা ঘটে তবে এলাকাটি স্কুল চত্বরের মধ্যে অবস্থিত। পুলিশ মুখপাত্র আরো জানান, নিহত শিক্ষার্থী ওই স্কুলের ছাত্র ছিল না তবে আহত দুই ছাত্রী ওই স্কুলে পড়াশোনা করত।
কর্মকর্তারা বলছেন, ধারণা করা হচ্ছে চলন্ত গাড়ি থেকে এইসব শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়। শহরের পুলিশ প্রধান ডানা উইনজার্ট এ ঘটনাকে দে মইন শহরের জন্য কালো দিবস বলে উল্লেখ করেছেন।
342/