১৮ মার্চ ২০২২ - ১২:৪৬
ইমাম মাহদি (আ.) মসজিদে জার্মান পুলিশের হামলা (ছবি)

জার্মানের পশ্চিমাঞ্চলীয় মুনস্টার শহরের পুলিশ শহরে অবস্থিত ইমাম মাহদি (আ.) মসজিদটি বন্ধ করে দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) জার্মানীর নর্থরাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মুনস্টার শহরের পুলিশ এ শহরে অবস্থিত ইমাম মাহদি (আ.) মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা ও ব্যাপক তল্লাশী চালিয়েছে। ৫০ সদস্যের একটি টিম এ হামলায় অংশ নেয় এবং ভোর ৬ টা থেকে প্রায় ৪ ঘন্টা নাগাদ অব্যাহত থাকে!

পুলিশের ভাষ্যমতে, ইমাম মাহদি (আ.) মসজিদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং এ কেন্দ্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে এ হামলা ও তল্লাশী কার্যক্রম চালানো হয়েছে।

‘হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত ব্যক্তিরা এ কেন্দ্রে তৎপর রয়েছে’ শীর্ষক উদ্ভট অভিযোগে এ হামলা চালানো হয়।

নর্থরাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী হার্বাট রেউল দাবী করেছেন যে, মসজিদের পক্ষ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হিজবুল্লাহকে সহযোগিতা করা হয়েছে এবং সম্প্রতি বছরগুলোতে এ কেন্দ্রের পক্ষ থেকে কয়েক হাজার ইউরো হিজবুল্লাহ’র নিহত সৈন্যদের পরিবার এবং শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে জার্মান সরকার আশ্চর্যজনক এক পদক্ষেপে হিজবুল্লাহর সকল তৎপরতার উপর নিষেধেজ্ঞা আরোপ করে। অথচ হিজবুল্লাহ লেবাননের একটি স্বীকৃত সংগঠন। পশ্চিমা বিশ্বে সংগঠনটির বেশ জনপ্রিয়তাও রয়েছে এবং লেবাননের কয়েকটি নির্বাচনে তাদের পক্ষের ফলাফলও ছিল চোখে পড়ার মত।

অপর দিকে, হিজবুল্লাহ’র শহীদদের পরিবারের জন্য সাহায্য সংগ্রহের অজুহাতে ইমাম মাহদী (আ.) মসজিদে হামলা ও মসজিদটি বন্ধ করে দেয়া হলেও মূলতঃ ঐ শহীদরা বিশ্বে সন্ত্রাসবাদ প্রসার রোধে -বিশেষ করে জার্মানিতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধ এবং জার্মানীর নিরাপত্তা বিষয়ক হুমকি রুখতে- লড়াই করতে গিয়ে জীবন বাজি রেখে শহীদ হয়েছিলেন।#176