আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :গতকাল (মঙ্গলবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সামনে যে বিস্ময় অপেক্ষা করছে তাতে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়ে ইয়েমেনের দিকে ঝুঁকে পড়বে এবং আগ্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেবে।
জেনারেল আতেফি বলেন, প্রতিরোধের অষ্টম বছর হবে ভয়ঙ্কর এবং অনেক ভূমি উদ্ধার হবে, পাশাপাশি অনেক উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্মোচন করা হবে। এছাড়া, সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে আরো শক্তিশালী ও পাল্টা হামলার কৌশল উপস্থাপন করা হবে। তিনি বলেন, আগ্রাসনকারীরা নানা ধরনের অপরাধ সংঘটিত করছে কিন্তু ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো কিছু অর্জন করতে পারছে না।#
342/