আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আল-মায়াদিন চ্যানেল আজ শনিবার ভোরে প্রচারিত এক প্রতিবেদনে সৌদি আরবের ভেতরের কয়েকটি স্থাপনা এবং আরামকো তেল শোধনাগারে ইয়েমেনিদের নজীরবিহীন হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
আল-মায়াদিন ইয়েমেনে তার নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইয়েমেন বিরোধী অবরোধ ভাঙ্গার লক্ষ্যে তৃতীয় অভিযানটি সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সবচেয়ে কঠিন অভিযানগুলির একটি।
বিশ্বস্ত ঐ সূত্র জানিয়েছে, ‘আরামকো তেল শোধনাগারে নজীরবিহীন অগ্নিকাণ্ডের তথ্য আমাদের হাতে রয়েছে। ঐ তথ্যের ভিত্তিতে, তেলের রিজার্ভ ট্যাঙ্ক জ্বলছে এবং তেল শোধনাগারের যন্ত্রাংশ পুড়ে গেছে।
তানুরা, রাবিগ এবং জেদ্দার মিলনস্থলে অবস্থিত সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ‘আরামকো’ সংশ্লিষ্ট স্থাপনাগুলি ভেঙ্গে ফেলার সিদ্ধান্তে দৃঢ়প্রত্যয় সানআ। আগামী দিনগুলোতে অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়ে যাবে সানআ। ইয়েমেনের এ অভিযানে আরামকো’র সকল স্থাপনাকে টার্গেট করা হয়েছে। যতদিন পর্যন্ত ইয়েমেন বিরোধী অবরোধ তুলে না নেয়া হচ্ছে এ হামলাও অব্যাহত থাকবে।
ঐ সূত্র আরও জানিয়েছে, সানআ’র নজীরবিহীন এ অভিযানে (স্থানীয়) বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটি দেখা দিয়েছে এবং সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এর আগে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি, শুক্রবার সন্ধ্যায় ‘অপারেশন ব্রেক সিজ’ পরিচালনার তথ্য দিয়েছিলেন।#(ফার্সনিউজ)176