আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইউক্রেনের চলমান সঙ্কটের কারণে বর্তমানে রাশিয়া আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে কম দামে অপরিশোধিত তেল বিক্রি করছে। দাম বেড়ে যাবার আগে সস্তায় চীন তার অপরিশোধিত তেলের ভান্ডার পূর্ণ করতে চয়। এজন্য বেইজিংয়ের নজর এখন রাশিয়ার অপরিশোধিত তেলের দিকে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো ব্লুমবার্গকে বলেছেন, চুক্তির শর্ত এখনো চূড়ান্ত হয় নি এবং এ ধরনের চুক্তি হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তাও পাওয়া যায় নি।
জ্বালানি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কেপলারের মতে- ৯২ কোটি ৬১ লাখ ব্যারেল তেলের মজুদ রয়েছে চীনের হাতে। গত মাসের মাঝামাঝি সময়ে তেলের মজুদ ছিল ৮৬ কোটি ৯০ লাখ ব্যারেল। বর্তমানে চীনে যে পরিমাণে তেল মজুদ রয়েছে তা ২০২০ সালের সেপ্টেম্বর মাসের চেয়ে ছয় শতাংশ কম।#
342/