আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে তিনি ওমান সফরে যান। তাঁর সফরকালে দুই দেশের মধ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
জ্বালানি, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুই দেশের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট রায়িসি ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাঈদ উপস্থিত ছিলেন।
ওমানের সুলতান ছাড়াও দেশটির উপ-প্রধানমন্ত্রী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রবাসী ইরানিদের সঙ্গে বৈঠক করেন ইব্রাহিম রায়িসি।
ওমান ও ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে এবং ক্রমেই বাণিজ্যিক লেনদেন বাড়ছে।#
342/