আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত কয়েকদিনের লড়াই শেষে রুশ সেনা ও রুশপন্থি গেরিলারা শহরটি দখলে নিতে সক্ষম হলো।
ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দোনবাস অঞ্চল গঠিত। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে থেকেই এই দুই অঞ্চলের বেশিরভাগ এলাকাতেই রুশপন্থি স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণ ছিল। এখন রাশিয়া যে এলাকাগুলো নিয়ন্ত্রণ নিতে চাইছে লিমান শহর তারই একটি।
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং তার আশপাশে বেশকিছু দিন অভিযান চালিয়ে এখন তারা দোনবাস এলাকায় নজর দিয়েছে।
রাশিয়া বলে আসছে- ইউক্রেনকে নিরস্ত্র ও রুশ ভাষাভাষী নাগরিকদের উগ্র জাতীয়তাবাদীদের হুমকি থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা বলছে, রাশিয়ার এ দাবি মিথ্যা বরং তারা হামলার অজুহাত হিসেবে মস্কো এসব কথা বলছে।#
342/