২৯ মে ২০২২ - ১২:০৩
ইউরোপীয় ইউনিয়নের কাছে জবাব চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হল্যান্ডের রেডিও চ্যানেল এনওএস-কে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের কোনো ভবিষ্যৎ আছে কিনা তা হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তেকে পরিষ্কার করে বলতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদের বিষয়ে যেসব নেতা আপত্তি করে আসছেন হল্যান্ডের প্রধানমন্ত্রী রুত্তে তার অন্যতম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বৃহস্পতিবার রুত্তে টেলিফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার সঙ্গে সংঘাতে তিনি ইউক্রেনকে সমর্থন করেছেন। এর দুই সপ্তাহ আগে রুত্তে ইউক্রেনের জাতীয় সংসদে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন কিন্তু এ পর্যন্ত তিনি কখনো ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ লাভের বিষয়ে কোনো ইঙ্গিত দেন নি।

এ নিয়ে অনেকটা ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, “আমি তাকে খোলাখুলি বলেছি যে, যদি আপনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের কোনো স্থান নেই তাহলে আপনার খুব পরিষ্কার করে বলা উচিত।”

342/