তিনি আরও বলেছেন, লেবাননের প্রতি ইরানের সমর্থন রয়েছে। লেবাননের সরকার জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিয়ে ইরানে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিদল পাঠালেই বিষয়টি বাস্তবায়ন হবে।
এ সময় আরব সোশালিস্ট বাথ পার্টির মহাসচিব আলী হিজাজি বলেন, গোটা অঞ্চলের পরিচিতিতে পরিবর্তন আনার বড় ষড়যন্ত্রসহ বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র নস্যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরান।
342/