গতকাল (সোমবার) ইউক্রেন ঘোষণা করেছে যে, তাদের ১০৮ জন নারীবন্দীকে রাশিয়া মুক্তি দিয়েছে যার মধ্যে বেশিরভাগই সেনা সদস্য। রাশিয়া এই বনদী বিনিময় সম্পর্কে বলেছে, মুক্তি পাওয়া সব বন্দিই হচ্ছে নারী।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, “আজকে যুদ্ধবন্দীদের একটি বিনিময় চুক্তি বাস্তবায়ন করা হলো, বন্দী দশা থেকে আমরা ১০৮ জন নারীকে মুক্ত করতে সক্ষম হয়েছি।”
ইউক্রেনের কর্মকর্তা জানান, মুক্ত হওয়া বন্দীদের মধ্যে মারিওপলের আজভস্তাল স্টিল ওয়ার্কস থেকে আটক ৩৭ নারী বন্দী রয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ১১০ জন বন্দিকে মুক্তি দিয়েছে যার মধ্যে ৮০ জন বেসামরিক জাহাজের ক্রু এবং ৩০ জন সেনা। এসব বেসামরিক লোকজনকে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন আটক করে।#
342/