২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল-আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করে। আরব লীগের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও সমালোচনা করে আসছে সিরিয়া। দামেস্ক বলছে, সংস্থাটি সনদ লঙ্ঘন করে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
আরব লীগে সিরিয়ার ফেরা প্রসঙ্গে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ফিরে আসার জন্য সিরিয়ার পক্ষে এখন ২২ সদস্যের এই সংস্থায় অনেক ভোট রয়েছে। তবে এ প্রক্রিয়াটি খুব সহজ হবে না বরং যথেষ্ট জটিল ও কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন।#
342/