আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের সন্ত্রাসবিরোধী সংস্থার প্রধান আবদুল ওয়াহাব আল-সায়েদি আল-আনবার ও হামরাইন প্রদেশে দু’টি অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য দিয়েছেন।
ঐ প্রতিবেদনের ভিত্তিতে, ইরাকি বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় এবং ইরাকি সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ শিয়া আল-সুদানির উপস্থিতিতে আবদুল ওয়াহাব আল-সায়েদি বলেন ইরাকের সন্ত্রাস বিরোধী বাহিনী আল-আনবার ও হামরাইন প্রদেশে দু’টি অভিযানে ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, আমরা সামুদ্রিক অভিযানের জন্য একটি বিশেষ ইউনিট তৈরির মাধ্যমে সন্ত্রাসবিরোধী সংস্থার কার্যক্রম সম্প্রসারিত করতে চাইছি।
প্রসঙ্গত, দায়েশের প্রত্যাবর্তন রোধ নিশ্চিত করতে এবং সন্ত্রাসী এ গোষ্ঠীর পলাতক সদস্যদেরকে সারা ইরাক থেকে নির্মূল করার লক্ষ্য ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।#176S