আহলে বাইত (সাঃ) বার্তা সংস্থা আবনা
জানিয়েছে: পাকিস্তানের পারাচিনারে শিয়াদের বিরুদ্ধে অব্যাহত হামলার ধারাবাহিকতায়
মুসলিম হোসেন নামে একজন শিয়া যুবক সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে শহীদ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়া যুবক "কোরাম" এলাকায় একটি গাড়িতে ভ্রমণ করার সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মাসে পারাচেনার একটি স্কুলে হামলা চালিয়ে ঐ স্কুলের আট শিক্ষককে শহীদ করেছিল তাকফিরি সন্ত্রাসীরা।
শিয়া সংখ্যাগরিষ্ঠ পারাচেনার শহরটি পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত যা ২০১৮ সালে খাইবার পাখতুনখোয়া রাজ্যের সাথে সংযুক্ত করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের বেসামরিক লোকদের উপর তাকফিরি এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর হামলার কারণে এ অঞ্চলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।#176S