১৩ জুন ২০২৩ - ১৯:৫৭
সৌদিতে আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তৎপরতাসহ একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি ও তাদেরকে অর্থায়ন করার অভিযোগ এনে, রোববার তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): আরও ৩ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ঐ তিনজনের নাম ঘোষণা করা হয়েছে: আব্দুল মালিক বিন ফাহদ বিন আব্দুর রহমান আলবাদি, মুহাম্মদ বিন খালিদ বিন সৌদ আল আসমি এবং মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন তাওয়ারেশ আল তাওয়ারেশ।

সৌদি আরবের দাবি অনুযায়ী, হতভাগ্য ঐ ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ বহনসহ একটি সন্ত্রাসী সংগঠনের নেতার প্রতি আনুগত থাকা এবং সৌদি নিরাপত্তা বাহিনির এক কর্মকর্তাকে হত্যা ও পুড়িয়ে মারার অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহেও সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে অপর ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছিল।

এছাড়া, সৌদি আরব এবং বাহরাইনের নিরাপত্তা বিঘ্নিত করা ও অস্থিতিশীল করার অভিযোগে ২৯মে দুই সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গতকাল আহলে বাইত বিশ্বসংস্থা (মাজমা) এক বিবৃতিতে, সৌদি আরবে সাম্প্রতিক মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দুঃখ প্রকাশ করে ন্যায় বিচারের দাবি জানায় এবং আটক ব্যক্তিদের উপর চাপ সৃষ্টি না করার সহ তাদের আইনি অধিকার প্রদানের উপর গুরুত্বারোপ করে।

(অভিযুক্ত ব্যক্তি বাস্তবে কোন অপরাধের সাথে জড়িত থাকলে তাঁর অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ শাস্তির রায় জারি না করা স্বেচ্ছাচারীতার শামিল! কিছু কিছু প্রতিবেদনে আইনী মানদন্ড ও মানবাধিকার লংঘন হওয়ার বিষয়েও অভিযোগ তোলা হয়।#176