২৫ জুন ২০২৩ - ১৩:২৫
এক ফিলিস্তিনি তরুণীর শাহাদাত

গত সোমবার পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ইহুদিবাদী বাহিনীর হামলায় আহত ১৫ বছর বয়সী সেই ফিলিস্তিনি কিশোরী মারা গেছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ইহুদিবাদীদের হামলায় আহত ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরী "সুদাইল গাসসান তুর্কমান নগানগিয়া" অবশেষে শাহাদাত বরণ করেছেন।

ফিলিস্তিনি এ তরুণীর শাহাদাতের মাধ্যমে সাম্প্রতিক জেনিন শহরের শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ এবং এ বছরের শুরু থেকে মোট ফিলিস্তিনি শহীদের সংখ্যা ১৭০ জন।

প্রসঙ্গত, গত ১৯শে জুন, ২০২৩ সোমবার ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে জায়নবাদী ইসরায়েলি সৈন্যদের হামলায় বেসামরিক লোকসহ অন্তত সাত ফিলিস্তিনি শহীদ এবং প্রায় ১০০ জন আহত হয়।#176