তিনি বলেন, “অনেকেই বলছে আজকের দিন হলো ইহুদিবাদ ইজরাইল সরকারের জন্য সবচেয়ে খারাপ দিন। ইনশাল্লাহ এই দিন ইসরাইলকে বিভক্ত এবং ধ্বংসের পথে নিয়ে যাবে, ইসরাইল মুছে যাবে।”
তিনি আরো বলেন, “১৯৮৫ সালে প্রথমবার পরাজয়ের পর ২০০০ সালে যখন হিজবুল্লার কাছে ইসরাইল পরাজিত হয় তখন থেকে অপরাজেয় শক্তি হিসেবে ইসরাইলের বিষয়ে আরব বিশ্বে পরিবর্তন আসতে শুরু করে। অধিকৃত ভূখণ্ড অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা এখন বড় রকমের সংকটের মধ্যে পড়েছে এবং আমরা এটিকে ধ্বংসের পথ হিসেবে বিবেচনা করছি।”
নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী জোট গতকাল সংসদে যে বিল পাস করেছে তাতে ইসরাইলের বিচার বিভাগের ওপর সরকারের সরাসরি কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। এর মধ্যদিয়ে ইসরাইল সরকার অপছন্দের বিচারকদের সরিয়ে দিতেও পারবে। অনেকেই মনে করছেন, নেতা নিয়াহুর বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য সংস্কারের নামে বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন।#