২৪ নভেম্বর ২০২৩ - ১৭:৪৩
গাজায় শহীদের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে

গাজায় শহীদের সংখ্যা ১৪ হাজার ১২৮ জনে পৌঁছেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজায় অবস্থিত ফিলিস্তিন সরকারের তথ্য কেন্দ্রে জানিয়েছে, গাজায় ইহুদিবাদী সরকারের বর্বরতায় এ পর্যন্ত ১৪,১২৮ জন শহীদ হয়েছেন। যাদের মধ্যে ৫,৮৪০ জন শিশু এবং ৩,৯২০ জন নারী রয়েছে।

তথ্য কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইহুদিবাদী বাহিনীর বর্বরোচিত হামলার ফলে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে, যার ৭৫ শতাংশ নারী ও শিশু।

গাজায় অবস্থিত ফিলিস্তিন সরকারের তথ্য কেন্দ্র আরও জানিয়েছে, ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ১,৩৫৪টিরও বেশি জঘন্য অপরাধ ও হত্যাকাণ্ড চালিয়েছে। ৬,৮০০ জনের বেশি মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নীচে পড়ে আছে, যাদের মধ্যে ৪,৫০০ জন মহিলা ও শিশু।

এই ফিলিস্তিনি সংস্থার মতে, ইহুদিবাদী সরকারের হামলায় গাজা উপত্যকার মোট আবাসিক অবকাঠামোর ৬০ শতাংশ, হয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে না হয় বসবাসের অযোগ্যে পরিণত হয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ১০০টি সরকারি ভবন এবং ২৬৬টি বিদ্যালয় বোমা হামলার শিকার হয়েছে, যার মধ্যে ৬৬টি বিদ্যালয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ৮৩টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ১৭০টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩টি চার্চ বোমা হামলার শিকার হয়েছে।

গাজায় অবস্থিত ফিলিস্তিন সরকারের তথ্য কেন্দ্র আরও জানিয়েছে, ২৬টি হাসপাতাল এবং ৫৫টি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র সম্পূর্ণরূপে পরিষেবার বাইরে চলে গেছে এবং ৫৫টি অ্যাম্বুলেন্স হামলার লক্ষ্যবস্তু হয়েছে।#176A