২৬ নভেম্বর ২০২৩ - ১৬:২৫
ইসরাইলি সৈন্যদের উপর হিজবুল্লাহর হামলা

হিজবুল্লাহ কর্মকর্তারা জানিয়েছেন যে, ইহুদিবাদী সরকার হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করে না এবং তেল আবিব হতাহতের সঠিক সংখ্যা গোপন করছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন গত মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তারা ‘আল-মুতলায়া’ শহরে একদল ইসরাইলি সেনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে যে গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬:৪০ মিনিটে এই হামলা চালানো হয়েছিল; ইসরায়েলি সৈন্যদের অবস্থানস্থল একটি বাড়িকে লক্ষ্য করে ঐ হামলা চালানো হয়। এই হামলায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে তার নাম উল্লেখ না করে হিজবুল্লাহ শুধু বলেছে যে আক্রমণটি "যথাযথ অস্ত্র" দিয়ে করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সাম্প্রতিক দিনগুলিতে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন দফায় দফায় রকেট এবং ড্রোন হামলার মাধ্যমে ইহুদিবাদী শাসকদের ঘাঁটি এবং বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর কর্মকর্তারা জানিয়েছেন যে, ইহুদিবাদী সরকার হতাহতদের সংখ্যা প্রকৃত পরিসংখ্যানের প্রকাশ করে না, বরং তেল আবিব তার প্রকৃত সংখ্যাটি গোপন করেছে।#176S