আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফারাজা পুলিশ বাহিনী সন্ত্রাসবাদের
বিরুদ্ধে বড় আকারের অভিযানের পর, রাস্ক পুলিশ সদর দফতরে সন্ত্রাসী হামলার সাথে জড়িত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হামলায় অংশ স্বশরীরে অংশ নিয়েছিল।
প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, অতর্কিত এক অভিযানে ৪ শীর্ষ সন্ত্রাসীকে জীবিত গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধীদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে।
রাস্ক জেলার আইন শৃঙ্খলারক্ষী বাহিনীর সদর দফতরে জাইশ্ আল-জুলম সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলায় ১১জন পুলিশ সদস্য শহীদ হন এবং বেশ কয়েকজন আহত হন। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ঐ সন্ত্রাসী হামলায় উপস্থিত পুলিশ বাহিনী সাহসিকতার সাথে সন্ত্রাসীদের মোকাবেলা করে তাদের অনেককে আহত করতে সক্ষম হয়।
এদিকে, সন্ত্রাসী গোষ্ঠী জাইশ্ আল-জুলম একটি বিবৃতি প্রকাশ করেছে যে, তাদের বাহিনী রাস্ক শহরের ফারাজা বাহিনীর সামরিক সদর দফতরে আজ (১৪ই জানুয়ারি) রাত দুইটায় আক্রমণ করেছে।
উল্লেখ্য, রাস্কের আইন শৃঙ্খলা বাহিনীর সদর দফতরে সন্ত্রাসী হামলায় মুসলিম শোজায়িয়ান, এহসান বাবায়ী, পুরিয়া শেখ, আবুল ফাজল শাহরিয়ারী, মোহাম্মদ হাসান বারাহুয়ী, আলী রেজা আকবর মাজার, আলী দাস্তপুরী, হাসান বাবানিয়া, আহমেদ খোমেরী, মাজিদ ফিরোজনিয়া এবং হামিদ রেজায়ী আমিন শহীদ হন।#176S