আহলে বাইত বার্তা-সংস্থা (আবনা): আস্তানায়ে কুদসে রাজাভী’ গ্রন্থাগার ও জাদুঘর বিষয়ক সংস্থার পরিকল্পনা ও সহযোগিতায় “মাশহাদ-এ রাজাভী” মুসহাফের মোড়ক উন্মোচনের কার্যক্রম হাতে নেয়া হয়।
গতকাল (মঙ্গলবার, ১৪ই মে) কাতারে, কাতারের সংস্কৃতি বিষয়ক ব্যক্তিত্বসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং শীর্ষ-স্থানীয় আলেমগণের উপস্থিতিতে “মাশহাদ-এ রাজাভী” মুসহাফের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এটি চলাকালীন সময়ে, বিশিষ্ট কুরআন গবেষক এবং পাণ্ডুলিপি বিশেষজ্ঞ জনাব “মুর্তাজা করিমিনিয়া” এই মূল্যবান কুরআনের অনুলিপিটির পরিচয় তুলে ধরেন।
হিজরি প্রথম শতাব্দীতে লিখিত “মাশহাদ-এ রাজাভী” মুসহাফের হিজাজি লিপিতে লেখা কুরআনের পরিপূর্ণ পাণ্ডুলিপিগুলির অন্যতম এক অনন্য সংগ্রহ! ১৪০০ বছর পূর্বের এই অনুলিপির মোড়ক ইতিমধ্যে আস্তানায়ে কুদসে রাজাভীতে উন্মোচন করা হয়েছে।
২৫২ পৃষ্ঠার এই অনুলিপিটি সমগ্র বিশ্বে প্রথম হিজরির একটি পরিপূর্ণতম কুরআন হিসাবে বিবেচনা করা হয়। যাতে ৯৫% এরও বেশি কুরআনের অনুবৃত্তি বা অনুকরণ লিপিবদ্ধ রয়েছে। এই অনুলিপিটির লেখনি শৈলীর বৈশিষ্ট্য, বানান-রীতি, তেলাওয়াতের পার্থক্য, সূরার বিন্যাস ও কার্বন-কপি সহ বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে স্পষ্ট যে, এই সংস্করণের মূল অংশ রচিত হয়েছিল হিজরির প্রথম শতাব্দীতে।
হিজরি প্রথম শতাব্দীতে লিখিত কুরআনের বেশিরভাগ পুরানো সংস্করণের তুলনায় এই মুসহাফটি পূর্ণতম ও প্রথমসারির মুসহাফের অন্তর্ভূক্ত যা রাষ্ট্রীয় ফরমায়েশে উসমানীয় ধারায় লেখা হয়েছিল। তবে সূরাগুলির ক্রমধারা ইবনে মাসউদের অনুসরনে লেখা এবং পরবর্তী শতাব্দীতে সূরাগুলোর ক্রম-বিন্যাস আরো সংশোধন করা হয়।
এই মুসহাফের বৈশিষ্ট্যগুলি অন্যান্য হিজাজি লিপিতে লেখা কুরআনের অনুলিপিতে কম পরিলক্ষিত হয়। সেই প্রেক্ষিতে বলা যায় যে, হিজরি প্রথম শতাব্দীর পবিত্র কুরআন লিপিবদ্ধ করণ ইতিহাসে “মাশহাদ-এ রাজাভী” মুসহাফের নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ দলিল হিসাবে বিবেচিত হবে।#176K