আহলে
বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):
অনুবাদ ও সংগ্রহ : মুহাম্মদ মুনীর হুসাইন খান
১. স্রষ্টা তত্ত্ব
ইমাম হাসান আল - আসকারী (আ.)
اللّه ُ هُوَ الّذِي يَتَألَّهُ إلَيْهِ عِنْدَ الحَوَائِجِ وَالشَّدائِدِ كُلُّ مَخْلُوقٍ ، عِنْدَ انْقِطَاعِ الرَّجَاءِ مِنْ كُلِّ مَنْ دُونَهُ .
মহান আল্লাহ হচ্ছেন ঐ সত্তা যার কাছে সকল সৃষ্ট (সৃষ্টি কুল) বিপদাপদ ও কঠিন পরিস্থিতিতে আশ্রয় নেয় তখন যখন স্রষ্টা ব্যতীত সব কিছু থেকে (তাদের) আশা-ভরসা ছিন্ন ও কর্তিত হয়ে যায় (অর্থাৎ মহান আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুতেই তাদের আর কোনো আশা-ভরসা থাকে না) ।
(দ্রঃ বিহারুল আনওয়ার , খ : ৩ , পৃ : ৪১ , হাদীস নং ১৬)
২. তাঁর পরবর্তী ইমামকে নিযুক্ত করা
একাদশ ইমাম হাসান আল-আসকারীকে (আ.) তাঁর পরবর্তী হুজ্জাত ও ইমাম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি (আ.) বলেন:
আমার পুত্র মুহাম্মদ [হযরত রাসূলুল্লাহর (সা.) পবিত্র আহলুল বাইতের (আ) বারো ইমামের সর্বশেষ অর্থাৎ দ্বাদশ ইমাম] এবং সেই হচ্ছে আমার পরে ইমাম ও হুজ্জাত । যে ব্যক্তি তাঁকে না চিনে মৃত্যু বরণ করবে সে জাহিলিয়াতের মৃত্যুই বরণ করবে। তবে জেনে রাখ যে নিশ্চয়ই তাঁর এমন এক অন্তর্ধান (গায়বত) কাল আছে যার মাঝে জাহেলরা (অজ্ঞ মুর্খরা) হতবুদ্ধ ও হয়রান হয়ে যাবে, বাতিল পন্থীরা সব হালাক (ধ্বংস) হয়ে যাবে, তাঁর আবির্ভাবের সময় নির্ধারণকারীগণ মিথ্যা বলবে (তাঁর আবির্ভাবের সময় নির্ধারণ করার ক্ষেত্রে) , অতঃপর তিনি বের হবেন (গায়বত বা অন্তর্ধান থেকে আবির্ভুত হবেন) যেন আমি দেখতে পাচ্ছি কূফা’র নাজাফে তাঁর (আ.) মাথার উপর সাদা ঝাণ্ডা ও পতাকাগুলো উড়ছে ।
দ্রঃ বিহারুল আনওয়ার খ : ৫১ , পৃ : ১৬০ , হাদীস নং ৭
وقد سُئلَ عن الحُجّةِ والإمامِ بعدَهُ : ابْنِي محمّدٌ ، وهُو الإمامُ والحُجّةُ بَعدي ، مَن ماتَ ولَم يَعرفْهُ ماتَ مِيتةً جاهليّةً . أمَا إنّ لَه غَيبةً يَحارُ فيها الجاهلونَ ، ويَهْلِكُ فيها المُبطِلونَ ، ويَكْذِبُ فيها الوَقّاتونَ ، ثُمّ يَخرُجُ فكَأنّي أنظُرُ إلى الأعْلامِ البِيضِ تَخْفِقُ فوقَ رأسِهِ بِنَجفِ الكوفةِ .
৩. মহান আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া :
ইমাম হাসান আল -আসকারী (আ.) বলেন :
যে ব্যক্তি মহান আল্লাহর ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ হয় সে মানুষদেরকে ভয় পায় এবং ভয়াবহ ও ভয়ালো মনে করে (অর্থাৎ সে কখনোই মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষের প্রতি আসক্ত হয় না) ।
(দ্রঃ আদ - দুররাতুল বাহিরাহ্ : ৪৩)
مَن أنِسَ باللّه اسْتَوحَشَ مِن النّاسِ .
৪. বালা ও নেয়ামত :
ইমাম হাসান আল -আসকারী (আ) :
এমন কোনো বিপদাপদ নেই যার মাঝে ও যাকে ঘিরে (মহান আল্লাহর) নেয়ামত নেই (প্রতিটি বিপদাপদের মাঝেই এবং সেটাকে ঘিরে রয়েছে মহান আল্লাহর একটি নেয়ামত) ।
দ্রঃ বিহারুল আনওয়ার , খ : ৭৮ , পৃ : ৩৭৪ , হাদীস নং ৩৪)
ما مِن بَلِيّةٍ إلاّ وللّه ِ فيها نِعمَةٌ تُحيطُ بِها .
৫. উত্তম ও ভালো পন্থায় বিতর্ক
ইমাম হাসান আল-আসকারী থেকে বর্ণিত, তিনি বলেন:
একদা হয়রত ইমাম সাদিক্বের (আ.) কাছে ধর্ম বিষয়ক বিতর্কের কথা স্মরণ করা হয় এবং উল্লেখ করা হয় যে, হযরত রাসূলুল্লাহ (সা.) এবং মাসূম ইমাম (আ.) এ ধরনের বিতর্ক নিষেধ করেছেন। তখন সাদিক্ব (আ.) বললেন : নিরঙ্কুশ ভাবে তিনি (সা.) তা নিষেধ করেন নি বরং তিনি যা উত্তম নয় তা দিয়ে (উত্তম দলীল প্রমাণ ব্যতিরেকে) যে বিতর্ক করা হয় কেবল সেটা তিনি (সা.) নিষেধ করেছেন।
দ্রঃ বিহারুল আনওয়ার , খ : ২ , পৃ : ১২৫ , হাদীস নং ২
ذُكرَ عند الصّادقِ عليه السلام الجِدالُ في الدِّينِ، وأنّ رسولَ اللّه صلى الله عليه و آله والأئمّةَ المعصومينَ عليهم السلام قد نَهَوا عنه ، فقالَ الصّادقُ عليه السلام : لَم يَنْهَ عنهُ مطلَقا ، لكنَّهُ نهى عنِ الجِدالِ بغيرِ الّتي هِي أحسَنُ .
৬. আভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য
ইমাম হাসান আল -আসকারী (আ.) বলেন :
মুখমণ্ডলের সৌন্দর্য (মুখশ্রী) হচ্ছে বাহ্যিক সৌন্দর্য এবং বুদ্ধিবৃত্তির সৌন্দর্য হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য ।
দ্রঃ আ'লামুদ্দীন : ৩১৩
حُسنُ الصُّورة جَمالٌ ظاهِرٌ ، وحُسنُ العَقلِ جَمالٌ باطِنٌ .
#M