৮ মে ২০১৫ - ১৫:২০
ইয়েমেনের পাল্টা হামলায় ধসে পড়বে সৌদি আরব: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহীম সাফাভি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন যেকোনো ধরনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহীম সাফাভি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন যেকোনো ধরনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি বলেছেন, সৌদি আরবের আগ্রাসী ও বোকামিপূর্ণ পদক্ষেপ চরমভাবে ব্যর্থতার মুখোমুখি হবে।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের স্থলযুদ্ধের অক্ষমতার কথা তুলে ধরে জেনারেল সাফাভি বলেন, ইয়েমেনের বাহিনী যদি একদিন পাল্টা হামলা চালায় তাহলে ঘুণে ধরা আলে সৌদ সরকারের কিছুই তাদের সামনে টিকবে না। তিনি বলেন, সৌদি সরকার সম্পূর্ণভাবে আমেরিকার ওপর নির্ভর করে এবং আজ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে একটি গুলিও চালায় নি। ইরানের এ সামরিক কর্মকর্তা বলেন, সৌদি সরকার ইয়েমেনের মুসলমানদের হত্যা ও নিপীড়নের জন্য গত ৪০ দিনে ৩,০০০ কোটি ডলার অর্থ ব্যয় করেছে।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর হামলা শুরু করেছে তবে এ পর্যন্ত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে পারে নি এবং জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনেকও দমন করতে পারে নি।#