৩ জুন ২০১৫ - ০২:২৬
সামেরায় ভয়াবহ আত্মঘাতী হামলা ; ৫০ ব্যক্তির শাহাদাত

সামেরা শহরের দক্ষিন-পশ্চিম অঞ্চলে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় পুলিশ ও গণবাহিনীর অন্তত ৫০ জন সদস্য শহীদ হয়েছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সন্ত্রাসীরা তিনটি বিস্ফোরক দ্রব্যভর্তি গাড়ী নিয়ে সামেরার দক্ষিন-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি পুলিশ স্থাপনায় হামলা চালায়। এতে পুলিশ ও গণবাহিনীর (আল-হাশাদ আশ-শোবি) অন্তত ৫০ সদস্য শহীদ হয়েছেন; যাদের মাঝে ৩৮ জনই হচ্ছে পুলিশ।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত ঐ তিনটি গাড়ীর একটি হচ্ছে ট্যাংক (!)।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এ হামলায় আহত উল্লেখযোগ্য সংখ্যকের অবস্থা শংকা মুক্ত নয় এবং শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।#