৪ জুন ২০১৫ - ০১:৩২
যশোরে ইমাম মাহদি (আ.) এর জন্মবার্ষিকী পালিত

ইমাম মাহদি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে যশোরের ঐতিহাসিক মুড়লী ইমামবাড়ীতে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ১৫ই শাবান মঙ্গলবার দিবাগত রাতেযুগের ইমাম সাহেবুজ্জামান (আ.)এর পবিত্র জন্মদিবস উপলক্ষে যশোর মুড়লী ইমাম বাড়িতে দানবীর হাজী মোহাম্মদ মহসীন কার্যকারী সমন্বয় পরিষদ কতৃক আয়োজিত দোয়া ও মাহফিল এবং রাতের আমলের ব্যবস্থা করা হয়। শতাধিক লোকের সমাগমে মাহফিলে বক্তব্য,রাতের দোয়া ও জিয়ারাত পাঠ করেন মুড়লী ইমাম বাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন।অনুষ্ঠানে হামদ ও নাত পাঠ করেন আল মুস্তাফা (স.)ইউনিভার্সিটির ঢাকা শাখারছাত্র হায়দার হুসাইন।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে উপস্থিতদের জন্যসেহরীর ব্যবস্থা করা হয়।#