২৪ জুন ২০১৫ - ১০:০২
সৌদি আরব নিয়ে উইকিলিকসের নতুন তথ্য

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের মুক্তির জন্য এক হাজার কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলো সৌদি আরব।

আবনা ডেস্ক : মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের মুক্তির জন্য এক হাজার কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলো সৌদি আরব।
গত শুক্রবার সৌদি সরকারের ৭০ হাজার গোপন নথি ফাঁস করে উইকিলিকস। এর মধ্যে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের মুক্তির প্রস্তাবও ছিল।
হোসনি মুবারকের মুক্তির বিষয়ে সৌদি সরকার ও মুসলিম ব্রাদারহুডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার মুক্তির বিনিময়ে এক হাজার কোটি ডলার দিতে রাজি ছিলো সৌদি আরব। তবে এসব তথ্যের উৎস সম্পর্কে, কিছুই জানায়নি উইকিলিকস।
সংস্থাটি বলছে, কয়েক ধাপে সৌদি সরকারের অন্তত ৫ লাখ গোপন নথি প্রকাশ করা হবে। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব জানিয়েছে, উইকিলিকসের প্রকাশ করা এ সব তথ্য ভুয়া। এ নিয়ে নিজ নাগরিকদের সতর্কও কোরে দিয়েছে দেশটি।#