২৭ জুন ২০১৫ - ০৭:০৭
৪০০০০ অভিবাসী পুনর্বাসনে সম্মতি ইউরোপের নেতাদের

ব্রাসেলসে আয়োজিত এক সভায় ইতালি ও গ্রিসে আগত ৪০০০০ অভিবাসীর পুনর্বাসনে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

আবনা ডেস্ক : ব্রাসেলসে আয়োজিত এক সভায় ইতালি ও গ্রিসে আগত ৪০০০০ অভিবাসীর পুনর্বাসনে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
ইইউ চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক বলেন, আগামী দুই বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোতে ৪০,০০০ অভিবাসীকে পুনর্বাসন  করা হবে।
তবে অভিবাসীর গ্রহণের ক্ষেত্রে কোনো দেশের জন্য বাধ্যতামূলক কোটা থাকবে না বলে তিনি জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নতুন এক হিসেবে চলতি বছর সমুদ্র পথে গ্রিসে ৬৩,০০০ অভিবাসী এবং ইতালিতে ৬২০০০ অভিবাসী এসেছে। হাঙ্গেরি ও সার্বিয়াতে এসেছে প্রায় ১০,০০০ অভিবাসী।
২০১৫ সালে এই পর্যন্ত সর্বমোট ১,৫৩,০০০ অভিবাসী ইউরোপে এসেছে যা গত বছরের তুলনায় ১৪৯ ভাগ বেশি।