২৭ জুন ২০১৫ - ০৭:১৩
কোবানেতে আইএসআইএলের হাতে নিহত ১৪৫

তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর কোবানেতে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইরাক ও সিরিয়াভিত্তিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএল।

আবনা ডেস্ক : তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর কোবানেতে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইরাক ও সিরিয়াভিত্তিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএল। এ পর্যন্ত শহরটিতে ১৪৫ জন বেসামরিক লোক হত্যার খবর পাওয়া গেছে।
সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আইএসআইএলের এ হত্যাযজ্ঞের খবর আজ শনিবার গালফ নিউজও এ তথ্য ।
বৃহস্পতিবার কোবানে শহরে একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু করে আইএসআইএল। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় ৬০ হাজার লোক এ হামলার শিকার হয়েছে এবং তারা সবাই এলাকা ছাড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এরপর কুর্দি যোদ্ধাদের উর্দি পরে শহরের তিন দিক থেকে হামলা চালায় আইএসআইএল জঙ্গিরা।#