আবনা ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় আইএসআইএল সন্ত্রাসীদের চালানো গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২৮ জন আহত হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে অপর এক হামলায় নিহতদের স্মরণে সমবেতদের ওপর এই হামলা চালানো হল।
দেশটির একটি মেডিক্যালসূত্র জানিয়েছে, “সানার শা’ওব জেলায় একটি সামরিক হাসপাতালের সামনে এক গাড়িবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে একটি ভবনে থাকা ১২ নারীসহ ২৮ জন আহত হন। তারা সবাই এর আগে এক বিস্ফোরণে হতাহতদের স্মরণে শোকসভায় সমবেত হয়েছিলেন।”
অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে আইএসআইএল এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।#