১৫ জুলাই ২০১৫ - ০৩:৩৫
পরমাণু চুক্তি মানবে না ইসরাইল: নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরমাণু চুক্তি মানবে না তেল আবিব ।

আবনা ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরমাণু চুক্তি মানবে না তেল আবিব । ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে যেয়ে ইংরেজিতে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে টানা ১৮ দিন আলোচনার পর এ চুক্তি হয়।
ইরান অব্যাহত ভাবে ইসরাইলকে ধ্বংস করতে তৎপর বলে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে এ চুক্তি মানবে না তেল আবিব। ভিয়েনায় জাতিসংঘ ভবনে যা ঘটছে তাকে “ঐতিহাসিক মহাভুল” বলে দাবি  করে তিনি বলেন, ইরানকে নিজস্ব পথ থেকে সরে না দাঁড়ানোর সব সুযোগে এতে করে দেয়া হয়েছে। ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা অব্যাহত রাখবে বলে তার আগের দাবিও আবারো তুলে ধরেন নেতানিয়াহু।
এদিকে আজ এর আগেও চুক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানকে পরমাণু বোমা বানানো থেকে বিরত রাখার জন্য যে সব ক্ষেত্রে পদক্ষেপ নেয়া উচিত ছিল তা করা হয় নি বরং সে সব ক্ষেত্রে সুদূর প্রসারী ছাড় দেয়া হয়েছে।  
এ ছাড়া, এর আগে পরমাণু চুক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালুন।  গতকাল তিনি দাবি করেছেন তার ভাষায়, তেল আবিব মনে করে  ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর একটি খারাপ পরমাণু চুক্তি হতে যাচ্ছে।#