আবনা ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৯ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় সিনিয়র কর্মকর্তাও রয়েছেন।
রাজধানী কাবুলের ২৩০ কিলোমিটার উত্তরে প্রাদেশিক রাজধানী পুলি খুমরি শহরে অবস্থিত মসজিদটিতে মুসল্লিরা ইফতার করার সময় সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায় বলে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।
বোমা হামলায় আহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর সুলতান মোহাম্মদ এবাদির একজন নারী উপদেষ্টা এবং একজন প্রাদেশিক সংসদ সদস্য রয়েছেন বলে বাগলান প্রদেশের স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক আব্দুল হালিম গাফফারি জানিয়েছেন।
এখনো কোন ব্যক্তি বা গোষ্ঠী এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করে নি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০১১ সালে আফগানিস্তানে অভিযান চালায় এবং তালেবান সরকারের পতন ঘটে। তবে ১৪ বছর আগের ওই অভিযানে তালেবান সরকারের পতন হলেও আজ পর্যন্ত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে নি।#