২৪ জুলাই ২০১৫ - ০০:৫৯
হাদিপন্থিদের হাতে পড়ে নি এডেন : আনসারুল্লাহ

ইয়েমেনের জনপ্রিয় আসনারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মুহাম্মাদ আল-বুখাইতি প্রকাশিত খবর নাকচ করে বলেছেন, বন্দরনগরী এডেন পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুসারী গেরিলাদের হাতে পড়ে নি।

আবনা ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় আসনারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মুহাম্মাদ আল-বুখাইতি প্রকাশিত খবর নাকচ করে বলেছেন, বন্দরনগরী এডেন পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুসারী গেরিলাদের হাতে পড়ে নি।
আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর নেতা বুখাইতি জানান, হাদিপন্থিরা কৌশলগত বন্দরনগরী এডেনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে নি। এ শহর রাজধানী সানা থেকে ৩৪৬ কিলোমিটার দক্ষিণে। আনসারুল্লাহ যোদ্ধাদের পরাজিত করতে এবং হাদিপন্থিদের ক্ষমতায় পুনর্বহাল করতে সৌদি আরব গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বর্বর বিমান হামলা চালিয়ে আসছে।  
মুহাম্মাদ বুখাইতি জানান, এডেনের নিয়ন্ত্রণ নিয়ে হাদিপন্থিদের সঙ্গে আনসারুল্লাহ যোদ্ধাদের তুমুল সংঘর্ষ চলছে। এডেনের গুরুত্বপূর্ণ অংশগুলো এখনো আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হাদপন্থিদের ওই এলাকা থেকে বিতাড়িত করার জন্য আনসারুল্লাহ যোদ্ধারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মুহাম্মাদ বুখাইতি।#