আবনা ডেস্ক : আফগানিস্থানে সরকারি বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ পাইলটসহ ১৭ সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাবুলের প্রাদেশিক পুলিশের প্রধান মিরওয়াইস নুরজাই সংবাদমাধ্যমকে বলেছেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।#