৭ আগস্ট ২০১৫ - ০১:০০
সৌদি আরবে তিন জনের শিরশ্চেদ

সৌদি আরবে খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই ইথিওপীয় ও এক সৌদি নাগরিকের শিরশ্চেদ করা হয়েছে।

আবনা ডেস্ক : সৌদি আরবে  খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই ইথিওপীয় ও এক সৌদি নাগরিকের শিরশ্চেদ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর সৌদি আরবে এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যুদ- কার্যকর করা হলো।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইথিওপীয় নাগরিক আরগাবি আলদো হেইলান মেরিয়াম ও হাদিশ জেল আলমকে তাদের এক স্বদেশীকে পিটিয়ে হত্যা এবং তার মালামাল ছিনিয়ে নেয়ার দায়ে বুধবার মৃত্যুদণ্ড দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, এদের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে শিরশ্চেদ করা হয়।
এছাড়া পৃথক ঘটনায় দণ্ডপ্রাপ্ত সৌদি নাগরিক মুশাশা হারিসিকেও জাজানে একই দিন শিরশ্চেদ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এক বিরোধের পর অপর এক সৌদি নাগরিককে গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।#