আবনা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর ইরান সফর করবেন। এ কথা জানিয়েছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুর।
তিনি গতকাল (শুক্রবার) জানান, পুতিনের সফরের বিষয়ে আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত কোনো তারিখ ঠিক হয় নি। ইব্রাহিম রহিমপুর বলেন, চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই রুশ প্রেসিডেন্ট পুতনি ইরান সফর করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৯ মার্চ ফার্সি বছর শেষ হবে।
গত ১৪ জুলাই ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতার পর পুতিনের তেহরান সফরের বিষয়ে ঘোষণা এল। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতার ক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমঝোতার আগে পুতিন আমেরিকাকে উদ্দেশ করে বলেছিলেন, পরমাণু আলোচনায় একতরফা স্বার্থচিন্তা বাদ দিতে হবে।#