১৪ সেপ্টেম্বর ২০১৫ - ০৭:৫৪
আফগানিস্তানে জেল ভেঙে ৪’শ বন্দীর পলায়ন

আফগানিস্তানে জেল ভেঙে ৪’শ বন্দী পলায়ন করেছে।

আবনা ডেস্ক : আফগানিস্তানে জেল ভেঙে ৪’শ বন্দী পলায়ন করেছে। ওই হামলায় ৪০ জনের মত নিরাপত্তা কর্মী ও কারারক্ষী নিহত হয়েছেন। এছাড়া আরো প্রাণ হারিয়েছে তাদের দলের ৩ আত্মঘাতী হামলাকারী।
রোববার গভীর রাতে রাজধানী কাবুল থেকে ৭৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত গজনি শহরে তালেবানরা জেল ভেঙে বন্দীদের পলায়নে সহায়তা করে বলে জানা গেছে।
রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে কারাগারের প্রধান ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তালেবান বিদ্রোহীরা।