আবনা ডেস্ক: ইরানের হাতে এমন এক অনন্য ক্ষেপণাস্ত্র রয়েছে যা কোনোভাবেই ঠেকানো যাবে না বলে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি’র) সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি জানিয়েছন।
আমাদের কাছে অনন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যাকে প্রতিহত করা অসম্ভব। এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার থাকতে পারে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য এবং তার আশপাশের অঞ্চল জুড়ে মার্কিন যেসব ঘাঁটি ও বিমানবাহী রণতরী রয়েছে তার প্রত্যেকটিই ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে।
ইরানের কাছাকাছি সাগর দিয়ে যে সব বিদেশি জাহাজ চলাচল করে তার ওপরও কঠোর নজরদারি করা যাবে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।
এছাড়া নজরদারির কাজে গোয়েন্দা নিরাপত্তা সংক্রান্ত টহল ব্যবস্থা, ড্রোন, আধুনিক রাডার, ইলেক্ট্রনিক যুদ্ধের জটিল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই ক্ষেপনাস্ত্রের মাধ্যমে।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন সম্পর্কেও তিনি জানান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র হাতে তিন হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। এসব ড্রোন একাধারে নজরদারি এবং আক্রমণ দুই ধরনের কাজেই ব্যবহার করা যায়।