১৮ সেপ্টেম্বর ২০১৫ - ০৭:২৯
ইয়েমেনিদের হাতে আটক প্রথম সৌদি সেনা

ইয়েমেনিদের হাতে আটক এক সৌদি সেনার ভিডিও প্রকাশিত করেছে ইয়েমেনের একটি চ্যানেল।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আল-মাসিরা চ্যানেল সৌদি ঐ সেনার ভিডিও প্রকাশ করেছে।

আটক সৌদি ঐ সৈন্যের ন্যাশনাল আইডি নং ১০৫০৪২১৬১৭। তাকে দেশটির জাযান অঞ্চল থেকে আটক করে ইয়েমেনি সেনারা।

আটক ঐ সেনা বন্দীদের সাথে ইয়েমেনের জনগণের মানবিক আচরণের কথা উল্লেখ করে, তাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়ার লক্ষ্যে যুদ্ধ বন্ধ করতে সৌদি সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, স্বৈরাচারী সৌদি সরকারের বিভিন্ন হত্যাযজ্ঞের জবাবে বিগত মাসগুলোতে ইয়েমেনি বাহিনী সৌদি সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে অবস্থিত সেনা ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। এ সকল হামলায় বহু সৈন্য হতাহত হয়েছে।#