আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ ও ইরানি জনগণ আমেরিকাকে বিশ্বাস করে না। আর এটিই হচ্ছে দু দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সমস্যা।
জারিফ বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে পরমাণু ইস্যুতে সমঝোতা সই হওয়ার পর মার্কিন কর্মকর্তা ও রাজনীতিবিদরা যা করেছেন তা দু দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো সাহায্য করবে না।
তেহরান সফররত হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্ডার্সের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জারিফ বলেন, ইরানি জনগণের মধ্যে বিদ্যমান এই অবিশ্বাস দূর করার জন্য আমেরিকা পরমাণু সমঝোতা বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেবে বলে তেহরান আশা করে।
সংবাদ সম্মেলনে ডাচ মন্ত্রী বলেন, ইরানের গ্যাস ও তেলক্ষেত্রে তার দেশ কাজ করতে ব্যাপক আগ্রহী।#