৬ অক্টোবর ২০১৫ - ১৩:৩৪
সিরিয়া ছেড়ে পালিয়েছে ৩০০০ আইএসআইএল সন্ত্রাসী

রুশ সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়া ছেড়ে পালিয়েছে আইএসআইএলের সদস্যসহ ৩ হাজার জঙ্গি।

আবনা ডেস্ক : রুশ সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়া ছেড়ে পালিয়েছে আইএসআইএলের সদস্যসহ ৩ হাজার জঙ্গি। তার দাবি এটি সিরীয় ও রুশ বাহিনীর যৌথ অভিযানের ফলাফল।
আইএসআইএল, আল-নুসরা ও জায়েশ আল-ইয়ারমুকের কমপক্ষে ৩ হাজার সন্ত্রাসী সিরিয়া থেকে পালিয়ে।
তারা  জর্দানে আত্মগোপন করে আছে।
রোববার সিরীয় সেনাবাহিনী দামেস্কের বাইরে, বিশেষ করে দেইর এজ-জোর ও হোমস প্রদেশে আইএসআইএল ও আল-নুসরা জঙ্গিদের ওপর ব্যাপক অভিযান পরিচালনা করেছে। দেইর এজ-জোরে ১৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।