আবনা ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে।
ফিলিস্তিনের তথ্যকেন্দ্র থেকে বলা হয়েছে, দখলদার সেনারা মঙ্গলবার ভোরে রামাল্লার উপকণ্ঠে বিথুনিয়া উপশহরে হাসান ইউসুফ নামের ওই হামাস নেতার বাড়িতে হামলা চালিয়ে তাকে গ্রেফতার করে।
৬১ বছর বয়সী হামাসের এই নেতা ফিলিস্তিন পার্লামেন্টেরও সদস্য। প্রায় এক বছর ইসরাইলের জেলখানায় আটক থাকার পর গত জুন মাসে তিনি মুক্তি পেয়েছিলেন। গত কয়েক বছরে তিনি ১৫ বারের বেশি গ্রেফতার হয়েছেন।
