আবনা ডেস্ক : গো-মাংস বিক্রি ও গো-হত্যা বন্ধের আবেদন খারিজ করে দিলেন দিল্লি হাইকোর্ট।
শুক্রবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জি রোহিনী এবং জয়ন্তনাথের ডিভিশন বেঞ্চ জানান, গো-হত্যা এবং গো-মাংস বিক্রি বন্ধের আইন আনার যে আবেদন করা হয়েছিল, সেটি ভুল। আপ সরকারের জানা উচিত, গবাদিপশু রক্ষার জন্য দিল্লি কৃষি গবাদিপশু রক্ষা আইন রয়েছে।
১৯৯৪ সালে এ আইনটি আনা হয়েছিল এবং এ আইনের মধ্যেই সব গবাদিপশু রক্ষার বিষয়টি চলে আসবে। জম্মু-কাশ্মীরে যেমন ১৯৩২-এর রণবীর প্যানেল কোড রয়েছে। সেই আইনের মাধ্যমে গরু বা ওই জাতীয় প্রাণী হত্যা করলে হত্যাকারী কমপক্ষে ১০ বছর কারাদণ্ডের শাস্তি পাবেন। দিল্লি সরকারের পক্ষে এই আবেদনটি করেন স্বামী সত্যানন্দ চক্রধারী নামে এক সন্ন্যাসী।
কোরআনের অপব্যাখ্যা করে বহুবিবাহ করছেন মুসলমানরা : ভারতের একটি আদালত তার রায়ে বলেছে, কিছু মুসলমান একাধিক বিয়ে করার জন্য কোরআনের অপব্যাখ্যা করছেন। গুজরাট হাইকোর্টের বিচারপতির মন্তব্য, একজন স্ত্রীর বর্তমানে অন্য একজনকে বিয়ে করা ভারতীয় সংবিধানবিরোধী। ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা উচিত বলেও মন্তব্য গুজরাট হাইকোর্টের।