১২ নভেম্বর ২০১৫ - ০০:৪৮
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

আবনা ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আজ (বুধবার) সকালের দিকে ওই হামলা হয়েছে। সিরিয়ার সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।
এর আগে, গত অক্টোবর মাসে গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে গোলন্দাজ হামলা চালিয়েছিল ইসরাইল। এছাড়া, দীর্ঘদিন ধরে সিরিয়া অভিযোগ করছে, ইসরাইল এবং তার পশ্চিমা মিত্ররা সিরিয়ার বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল-সহ বিভিন্ন গোষ্ঠীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রচুর পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।
এর পাশাপাশি অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইল ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছে এবং সেখানে সিরিয়ায় আহত সন্ত্রাসীদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।#