২০ ডিসেম্বর ২০১৫ - ১৪:০৮
মার্কিন হামলায় ৯ ইরাকি সেনা নিহত

ইরাকের ফাল্লুজায় মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরাকি সেনা সদস্যরা নিহত হয়েছেন।

আবনা ডেস্ক : ইরাকের ফাল্লুজায় মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরাকি সেনা সদস্যরা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার শনিবার এ কথা স্বীকার করেছেন । খবর রয়টার্সের।
কার্টার বলেছেন, সম্ভবত ভুলক্রমে এই বিমান হামলা চালানো হয়েছে। এর আগে গত শুক্রবার ৯ ইরাকি সেনা সদস্য নিহত হয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবেদি।
বিষয়টি নিয়ে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে ফোনে কথা বলেছেন কার্টার। তিনি ওই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান।#