২৩ ডিসেম্বর ২০১৫ - ১৬:৫৯
হরমুজ প্রণালীতে ইরান-ওমানের যৌথ মহড়া শুরু

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ওমানের দু দিনব্যাপী যৌথ নৌ মহড়া শুরু হয়েছে।

আবনা ডেস্ক : পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ওমানের দু দিনব্যাপী যৌথ নৌ মহড়া শুরু হয়েছে। ইরানের ফার্স্ট নেভাল জোনের কমান্ডার অ্যাডমিরাল আমির হোসেইন আজাদ জানিয়েছেন, বুধবার পূর্ব হরমুজ প্রণালীতে এ মহড়া শুরু হয়েছে এবং পারস্য উপসাগরের পানিসীমাতেই তা চলবে।
তিনি জানান, এ নৌ রুটে চলাচলকারী সব জাহাজকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার জন্য এ মহড়া চলছে। তবে এ মহড়া প্রতিবেশি ও আঞ্চলিক দেশগুলোর জন্য বন্ধুত্ব এবং শান্তির বার্তা বহন করছে। আঞ্চলিক দেশগুলো বিশেষ করে প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তার জন্য ইরান জোরালো পদক্ষেপ নিয়েছে বলে জানান ইরানের এ কমান্ডার।
এর আগেও ইরান এবং ওমান উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে বেশ কয়েকটি যৌথ মহড়া পরিচালনা করেছে। এর মাঝ দিয়ে দু দেশ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করতে চায়।#