৫ জানুয়ারি ২০১৬ - ০০:৫২
শিয়া-বিরোধী জোট গঠনের চেষ্টা করছে সৌদি: রাশিয়া

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বে সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে দিতেই সৌদি আরব শেখ নিমরকে শিরোশ্ছেদ করেছে।

আবনা ডেস্ক : রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান অ্যালেক্সি পুশকভ বলেছেন, সৌদি আরব শিয়া মুসলমানদের বিরুদ্ধে একটি জোট গঠনের চেষ্টা করছে। শিয়া আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ডের ঘটনা সে কথারই ইঙ্গিত দিচ্ছে।
পুশকভ বলেন, সাম্প্রদায়িক নীতির আলোকেই শেখ নিমরের মৃত্যুদণ্ডের এ পদক্ষেপ নেয়া হয়েছে যা অনৈসলামিক ও মানবতাবিরোধী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বে সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে দিতেই সৌদি আরব শেখ নিমরকে শিরোশ্ছেদ করেছে। এ ঘটনার কারণে মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন পুশকভ।
শনিবার সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার ভিত্তিহীন অভিযোগে শেখ নিমরকে অত্যন্ত বর্বরভাবে মৃত্যুদণ্ড দেয়। এর বিরুদ্ধে যখন সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে তখন এসব কথা বললেন রাশিয়ার এ সিনিয়র সংসদ সদস্য।#