৭ জানুয়ারি ২০১৬ - ০০:৫৭
আইএসআইএলের হাতে খুন মহিলা সাংবাদিক

আইএসআইএল সম্পর্কে রিপোর্ট করার জন্য খুন করা হল এক মহিলা সাংবাদিককে।

আবনা ডেস্ক : আইএসআইএল সম্পর্কে রিপোর্ট করার জন্য খুন করা হল এক মহিলা সাংবাদিককে। এই নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করল আইএসআইএল। তবে এই প্রথম কোন মহিলা সাংবাদিককে হত্যা করল।
হতভাগ্য ওই সাংবাদিকের নাম রাকিয়া হাসান। তিনি নিসান ইব্রাহিম নামে পরিচিত ছিলেন।
রাকিয়া আইএসআইএলের আইন কানুন নিয়ে লেখালেখি করতেন। নিজের ফেসবুক পেজে আইএসআইএল শাসন নিয়ে তিনি লিখতেন। রাকাতে বিমান হামলা হলে সে কথাও লিখতেন তিনি। সিরিয়ার নিউজ এজেন্সির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
শেষ মেসেজে ওই সাংবাদিক লিখেছিলেন, আমি রাকায় আছি। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তবে আইএসআইএল যদি আমাকে হত্যা করে তাহলে সেটা ঠিক আছে। কারণ ওদের শাসনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভাল। ২১ জুলাই শেষবার হাসানের ফেসবুক পেজ আপডেট করা হয়।
২০ জুলাই হাসান ওয়াই ফাই ব্যান করার বিরুদ্ধে প্রশ্ন তুলে একটি পোস্ট করেন। ২ জানুয়ারি হাসানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেয় আইএসআইএল সন্ত্রাসীরা। এর ছ'মাস আগে নিখোঁজ হন তিনি।#